গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্ম বিরতি শুরু করেছেন আইনজীবীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের দায়রা আদালত (JM) এবং অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত (ACJM), এই দুইটি কোর্টের কাজকর্ম এদিন থেকে বন্ধ করে দেন আইনজীবীরা। গঙ্গারামপুর মহকুমা বার এ্যসোশিয়েশন এর সম্পাদক বিপ্লব ঘোষের অভিযোগ, অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক বিশ্বনাথ প্রামাণিক বার এ্যসোশিয়েশন সম্পর্কে অপমান জনক কথা ও এক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করেন। এই ঘটনার প্রতিবাদে গঙ্গারামপুর বার এ্যসোশিয়েশন কোর্ট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে তিনি জানান। বার এ্যসোশিয়েশন এর সম্পাদক আরও জানান, আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কোর্ট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে কোনো আইনজীবী কাজ না করায় আদালতের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। কিন্তু বার এ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিচার প্রার্থী সাধারণ মানুষ।
এই কর্ম বিরতী সম্পর্কে বলতে গিয়ে গঙ্গারামপুর মহকুমা বার এ্যসোশিয়েশন এর সম্পাদক বিপ্লব ঘোষ অভিযোগ করে বলেন, অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক বিশ্বনাথ প্রামাণিক বার এ্যসোশিয়েশন সম্পর্কে অপমান জনক কথা ও এক আইনজীবীর সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে কোর্ট বয়কটের সিদ্ধান্ত নিতে হয়েছে।